হোমে ফিরুন
ই-পেপার
১০০%
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ
বঙ্গাব্দ ১৪৩৩ হিজরি ১৪৪৮
পৃষ্ঠা ৩ মূল্য: অনলাইন সংস্করণ
জাতীয় দৈনিক
QR
২০০২ সালে সাপ্তাহিক বাংলার মুক্তাঙ্গন হিসেবে যাত্রা শুরু করে ২০১৪ সালে দৈনিক হিসেবে…

যুক্তরাষ্ট্রে ‘মি. সিং’ পোস্টার ঘিরে বিতর্ক, এফবিআই তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রে ‘মি. সিং’ পোস্টার ঘিরে বিতর্ক, এফবিআই তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশে ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকুন’—এমন বার্তা দেওয়া একটি প্রচারণামূলক পোস্টার ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর আদলে তৈরি পোস্টারটিতে ‘মি. সিং’ নাম ব্যবহার করে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টারটিতে লেখা রয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির মধ্যে এমন প্রচারণা সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্টারটির সমর্থনে বক্তব্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিভাগটি জানিয়েছে, শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য দিতে একটি হেল্পলাইন নম্বরও বিজ্ঞাপনে দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে…

এর পর পৃষ্ঠা ২
জাতীয়

সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ সদস্য ১৩টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ৬৭৬ রাউন্ড গোলাবারুদসহ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের বিষয়টি জানানো হয়। তবে দস্যুরা গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে বাহিনীপ্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬) ছাড়াও রয়েছেন সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন…

আন্তর্জাতিক

ছিংদাও বন্দরে জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

পূর্ব চীনের ছিংদাও বন্দরে রক্ষণাবেক্ষণের কাজে থাকা একটি বিদেশি পতাকাবাহী পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ছিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় জাহাজটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জাহাজের ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন। তিন ঘণ্টার বেশি…

বিনোদন

ভেনিসে হেনস্তার ঘটনায় পাশে থাকায় সবার প্রতি বাঁধনের কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে…

আন্তর্জাতিক

সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন লন্ডন হাইকোর্টে

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) জব্দ করা বিপুল সম্পত্তির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে লন্ডনের হাইকোর্টে। ঢাকাভিত্তিক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এ আবেদন করেছে বলে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে। গত সপ্তাহের…

আইন-আদালত

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দাবির রিট খারিজ

পাঁচ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকার বেশি করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুলও খারিজ (ডিসচার্জ) করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল…

আন্তর্জাতিক

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, বাক্স খুলে মিলল গোবর

কাজের প্রয়োজনে অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের গ্রেটার নয়ডার আকাশ নগর। পণ্যটির পুরো মূল্যও অনলাইনে পরিশোধ করেছিলেন তিনি। তবে কুরিয়ারে আসা পার্সেল খুলে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে বাক্সভর্তি গোবর দেখতে পান আকাশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার নয়ডার দানকৌর থানা এলাকার বাসিন্দা…

বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে…

◄ নির্বাচিত কলাম ►

শত কোটি টাকা আত্মসাতের মামলায় বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা ১২৪টি মামলার আসামি বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আনিস এর আগে কারাগার থেকে পালিয়েছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমারখালী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মানুষকে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে…

বাংলাদেশ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে আনা বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস করা হয়। বিলটি পাসের ফলে র‍্যাবের পরিবর্তে নতুন কাঠামোয় স্পেশাল…

বাংলাদেশ

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ

দুর্নীতিতে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক অবস্থান যতই প্রভাবশালী হোক না কেন, কোনো ধরনের প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

আন্তর্জাতিক

ভারতের হাতে প্রায় ১৯০ পরমাণু ওয়ারহেড: এফএএস

ভারতের কাছে প্রায় ১৯০টি পরমাণু ওয়ারহেড থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস)। পাশাপাশি নতুন করে তৈরি করা হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য আরও প্রায় ৩০টি ওয়ারহেড রয়েছে বলেও ধারণা করছে…

জাতীয়

এমপিদের মোবাইল হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক, কণ্ঠস্বর নকল এবং স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০…

বিজ্ঞাপন
দৈনিক বাংলার মুক্তাঙ্গন | সম্পাদক: মিঠুন চৌধুরী পৃষ্ঠা ১ / ৩
দৈনিক বাংলার মুক্তাঙ্গন বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ পৃষ্ঠা ২

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকছে না

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকছে না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বৈধ যে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সরকার তা নিশ্চিত করবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকারগুলোর নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য করতে সরকার কাজ করছে। তিনি বলেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই সব বৈধ প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মেডিকেল বর্জ্য…

এর পর পৃষ্ঠা ৩
খেলাধুলা

রোনালদোর গোলে আবহাকে হারিয়ে জয়ে ফিরল আল নাসর

সৌদি প্রো লিগে আবহাকে ২–১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে আল নাসর। ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। শেষ দিকে নাবিল ফেকিরের গোলে আবহা ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল। ম্যাচের ২২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের সহায়তায় হেডে গোল করে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৭৯-এ। গোল হজমের পর আবহা কয়েকবার আক্রমণে উঠলেও আল নাসরের রক্ষণ ভাঙতে পারেনি…

জাতীয়

মহাখালীতে বিএটির পুরোনো ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন…

জাতীয়

মহাখালীতে ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে এস কে টাওয়ারের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে মহাখালীর এস কে টাওয়ারের পার্শ্ববর্তী…

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ২৪ সেপ্টেম্বর তিন বড় প্রকল্পের কাজ শুরু করতে পারে আদানি গ্রুপ

পশ্চিমবঙ্গে তিনটি বড় প্রকল্পের কাজ আগামী ২৪ সেপ্টেম্বর শুরু করার পরিকল্পনা করছে আদানি গ্রুপ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রুপটির চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত তিন প্রকল্পের মধ্যে রয়েছে…

শিক্ষা

মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, জিপিএ-৫ পেলেন ২৯৩ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৯৩ জন। পুনর্নিরীক্ষণের পর মোট ১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড…

শিক্ষা

এসএসসি পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩,০৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল…

জাতীয়

ধানমন্ডিতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বর…

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে…

জাতীয়

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে…

জাতীয়

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিগত সরকার পর্যাপ্ত টিকা মজুত না রাখায় দেশে সংকট তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা…

আইন-আদালত

জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন…

বিজ্ঞাপন
দৈনিক বাংলার মুক্তাঙ্গন | সম্পাদক: মিঠুন চৌধুরী পৃষ্ঠা ২ / ৩
দৈনিক বাংলার মুক্তাঙ্গন বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ পৃষ্ঠা ৩

ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ইরানকে ঘিরে তাদের সামরিক অভিযানের বেশ কয়েকটি লক্ষ্য এখনো বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলেও দাবি করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি আশা করছেন মধ্যপ্রাচ্যে ইরানের মূল প্রভাববলয় বা ‘অক্ষ’ শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল তাদের সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে…

জাতীয়

ইউপি নির্বাচনে জামানত ও ব্যয়সীমা বাড়ানোর প্রস্তাব ইসির

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রার্থীদের জামানত ও নির্বাচনি ব্যয়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় দেড় দশক পর প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং ব্যয়সীমা প্রায় দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রদত্ত ভোটের…

আন্তর্জাতিক

হরমুজ উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ উপকূলে দফায় দফায় বিস্ফোরণ

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল-জাজিরা ও আনাদোলু জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘা�…

আন্তর্জাতিক

হরমুজ উত্তেজনার মধ্যেই আরব সাগরে নতুন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনার মধ্যেই আরব সাগরে নতুন একটি নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে ইরান। বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ঘোষণা দেয়। আইআরজিসি জানিয়েছে, প্রস্তাবিত সামুদ্রিক অঞ্চলটি চাবাহার উপকূল থেকে শুরু হয়ে ওমান উপসাগরের…

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর মধ্যে আগামীকাল শুক্রবারের মধ্যে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া…

জাতীয়

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের মধ্যেই বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের এক এক্সক্লুসিভ…

অর্থনীতি ও বাণিজ্য

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স-রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। প্রবাসী আয় বা রেমিট্যান্স এবং রপ্তানি—দুই খাতেই জোরালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে ৬৭৩ কোটি মার্কিন ডলারের…

আন্তর্জাতিক

ফিলিপিন্সে ফেরিতে আগুন, নিহত ৫; নিখোঁজ ৮০ জনের বেশি

পশ্চিম ফিলিপিন্সের পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্ট গার্ড (পিসিজি)। পিসিজি জানিয়েছে, পালাওয়ানের করোন শহরের কাছের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে বুধবার…

আন্তর্জাতিক

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস…

বিজ্ঞাপন
দৈনিক বাংলার মুক্তাঙ্গন | সম্পাদক: মিঠুন চৌধুরী পৃষ্ঠা ৩ / ৩