সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে আলিপুর ইউনিয়নের ঢালিপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কামাল হোসেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কামাল হোসেনের নেতৃত্বে খিচুড়ি বিতরণ করা হয়েছিল।
তিনি আরও জানান, কামাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন