বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন