এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও অনুমোদিত জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় আসবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। তবে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন পে-স্কেলের অন্তর্ভুক্ত হবেন কি না—এ বিষয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলেননি।
তিনি জানান, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে জানানো হয়েছিল, তারাও নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আসবেন। ফলে নতুন পে-স্কেলে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন