সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকায় বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে কমিশন। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
কমিশন জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন