রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকাল পৌনে ১০টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এ ছাড়া পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন