ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিনের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড তজুমদ্দিন স্টেশন। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দ করা সারের মোট পরিমাণ ৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সার ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান ও অবৈধ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন