আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ ও রক্তপাত চান না। দেশে সমঝোতার রাজনীতি দেখতে চান। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেন, তাদের সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সাম্প্রদায়িক বিভেদ নয়—সবাই বাংলাদেশি হিসেবে বসবাস করবে।
তিনি বলেন, হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
যুবসমাজের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগাতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে সবাইকে কাজ করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন