রাশিয়ার উত্তর ককেশাসের কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের মিজিরগি পর্বতে এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুষারধসে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তুষারধসের পর ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। এতে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর পাশাপাশি নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন