ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত জয়’ অর্জিত হলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের খুচরা মূল্য গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে নামতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তেলের দামে এই পতন খুব দ্রুত ঘটবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
একই পোস্টে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
বাজারে উল্টো চিত্র
তবে ট্রাম্পের এমন মন্তব্যের সময় আন্তর্জাতিক তেলের বাজারে উল্টো মূল্যবৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় ট্রাম্পের তেলের দাম কমার পূর্বাভাস এবং আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন