জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
শপথ গ্রহণের পর বক্তব্যে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই উদ্বোধনী বৈঠকের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন