রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় নিরাপত্তার স্বার্থে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি অপসারণ করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে তারটি সরিয়ে ফেলার পর মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলাচল করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন