সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ইরানকে ঘিরে তাদের সামরিক অভিযানের বেশ কয়েকটি লক্ষ্য এখনো বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলেও দাবি করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি আশা করছেন মধ্যপ্রাচ্যে ইরানের মূল প্রভাববলয় বা ‘অক্ষ’ শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরেন নেতানিয়াহু।
তিনি বলেন, ইসরায়েল তাদের সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ঘাঁটি গড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ দেবে না। দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন