চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে মায়ের শেষকৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাসকে মাত্র পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মিঠুন চৌধুরী বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এর ওপর হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়। মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আরও কিছু সময় প্যারোলে মুক্ত থাকার সুযোগ দেওয়া উচিত ছিল।
তিনি বলেন, শোকাহত একজন সন্তানকে মায়ের শেষকৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের সুযোগ দেওয়া মানবিকতার দাবি। এমন পরিস্থিতিতে বিষয়টি আরও সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা প্রয়োজন ছিল।
চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের আত্মার শান্তি কামনা করে মিঠুন চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে ধর্মীয় অনুভূতি ও মানবিক বিষয়গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন