তিন মাসের মধ্যে দেশে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব।’
ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ ও নিরাপদ রাখতে সবাইকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার চর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার মাধ্যমেই একটি পরিবার ও দেশকে সুরক্ষিত রাখতে হবে।তিন মাসের মধ্যে দেশে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব।’
ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ ও নিরাপদ রাখতে সবাইকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার চর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার মাধ্যমেই একটি পরিবার ও দেশকে সুরক্ষিত রাখতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন