রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়।
দলীয় সূত্র জানায়, দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যেই এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
সভায় নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারাও অংশ নিয়েছেন।
আসন্ন জাতীয় কাউন্সিল ও সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে তৃণমূলের নেতাদের মতামত শোনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যই তারেক রহমান এ বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন