নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। তবে এবারের গেজেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, নবম পে-স্কেলের সব বিষয় একটি প্রজ্ঞাপনে প্রকাশ না করে সাতটি পৃথক এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারে প্রকাশ করা হতে পারে।
এসব এসআরওতে বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো, বেতন নির্ধারণ (ফিক্সেশন), আর্থিক সুবিধা ও বিভিন্ন ভাতার বিষয় আলাদাভাবে নির্ধারণ করা হবে।
এ কারণে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন