দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন—হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২) এবং উপজেলার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশের তথ্যমতে, ফনি মিয়ার বিরুদ্ধে জিআর মামলা নং ৯/২৬-এ ওয়ারেন্ট রয়েছে। অন্যদিকে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত। তার বিরুদ্ধে জিআর মামলা নং ৮১/১৪ রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন