রাজধানীর শ্যামলীর একটি ফ্যাশন হাউসে অভিযান চালিয়ে প্রায় ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি শনাক্ত করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, বুধবার ‘শপিং জোন বিডি’ নামের প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান চালানো হয়। ভ্যাট কমিশনারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি শোরুমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও পোশাক বিক্রি করে আসছিল। অধিকতর তদন্তের স্বার্থে মূসক-১২.৩ চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
জব্দ করা কম্পিউটার ও নথিতে থাকা বিক্রয় তথ্য প্রাথমিকভাবে যাচাই করে ভ্যাট কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি মোট ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
জব্দ করা কাগজপত্র ও ডিজিটাল তথ্য আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন