ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা যেন সবসময় সুস্বাস্থ্য ও অটুট মনোবলের সঙ্গে অব্যাহত থাকে।’
বার্তায় তিনি নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়।
পরে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানের শুভেচ্ছার জবাব দেন। তিনি লেখেন, ‘আপনার আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন