সরকার জনদুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারের কথিত ব্যর্থতা ও ‘বিশ্বাসঘাতকতার’ বিষয়টি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চান বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার জনদুর্ভোগ দূর করতে না পারায় তারা ব্যর্থ হয়েছে। লংমার্চের মাধ্যমে সরকারের এই ব্যর্থতার কথা মানুষের কাছে তুলে ধরতে চান তারা।
গোলাম পরওয়ার তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন। উত্তরাঞ্চলের মানুষের জন্য তিস্তা মহাপ্রকল্পকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান এবং লংমার্চ সফল করার আহ্বান জানান।
এদিকে পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আট দফা দাবিতে তারা রাজপথে নেমেছেন। জনগণের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় এই আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন