ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।’
অপ্রত্যাশিত ঝামেলার বিষয়ে তিনি বলেন, অনেক সময় নিজেরাই এমন পরিস্থিতিতে পড়ে যান, যেগুলোর জন্য তারা দায়ী নন। তার ভাষায়, ‘আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, বিশেষ করে মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নিজের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়েছে, আমি কেন স্বর্ণের গয়না ব্যাগে রেখে ঘুরব? আমি সেটা পরেই তো ঘুরতে পারি। তবে আমাদের মেয়েদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা উচিত।’
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তানজিন তিশা। পরে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় নিজের অবস্থান তৈরি করেন তিনি।
এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় জুটি বেঁধেছেন তানজিন তিশা। সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হতে যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন