রাজধানীর ধানমন্ডি লেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধারের পর ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জাভেদ আহম্মেদ (৫১)। তিনি ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লেক থেকে জাভেদ আহম্মেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে জাভেদ আহম্মেদের কীভাবে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন