মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরম্যাটে এসব রুটিন মাউশিতে পাঠাতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইল আকারে প্রস্তুত করতে হবে। রুটিন তৈরির সময় বাংলায় ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।
প্রস্তুত করা রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন