ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও ফুটপাত দখলমুক্ত রাখতে সড়ক ও ফুটপাতের ওপর থাকা অবৈধ স্থাপনা এবং চলাচলে বাধা সৃষ্টি করে এমন সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারও নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন