ভারতের আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
সালমান খানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগে বন্যাকবলিত মানুষের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হচ্ছে। বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনার অংশ হিসেবে সালমান খান ও তাঁর সংস্থা যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সালমান খান বলেন, সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তাঁর মতে, একজন মানুষ হিসেবে অন্য মানুষের সাহায্যে এগিয়ে আসা আমাদের কর্তব্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন