যশোরের কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীন মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা বিশেষ অনুদান থেকে ২৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর কার্যালয়ে এ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা শাখার আমির মো. মোক্তার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক তরিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা।
কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ২৫ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তি মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন