ময়মনসিংহের গৌরীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে গৌরীপুর পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ। সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবীর হীরা, জয়নাল আবেদীন খোকন ও আফরোজা আক্তার সোমাসহ দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক আলী আকবর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন