রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সুজন (২০), মো. মাজাহারুল (২৮), মো. অমিত (২৫), মো. খালেক (৪৪), মো. জসিম উদ্দিন (৩৪), রনি, মো. নয়ন, মো. সাইদুল ইসলাম (২২), মো. আলমগীর (৩৮), মো. আরিফ হোসেন (৩০), মো. আজিজুল ইসলাম (২৬), আরাফাত (২০), মিরাজুল ইসলাম (২৪), মোহাম্মদ রুবেল (৩৮), মো. হেজু (২০), মো. আঃ মোতালেব (৩৮), মো. শাহারিয়া শাহরিয়ার (২২), মো. নাজমুল হোসেন (২৬), মো. আকতার হোসেন (৪১), রমজান (২৬), মো. হাসান (২০), মো. সুজন হাওলাদার (৩৬), মো. সাইদি হোসেন আপন (৩৯), মো. তারেক (২০), হৃদয় (২৪), মো. মোরছালিন (২২), মাহফুজ (১৮), মো. সুজন (১৯), মো. আল-আমিন (৩২), মো. মিঠু (১৯) এবং রুমানা বেগম (৪৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন