3 জন পড়েছেন
গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও উদ্বেগ বাড়ছে সুনামগঞ্জে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এরই মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার( ২০ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সঙ্গে জেলার যাদুকাটা, খাসিয়ামারা ও কুশিয়ারা নদীর পানিও ধারাবাহিকভাবে বাড়ছে।
পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। তাহিরপুর উপজেলার চারাগাঁও গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, রাতে হঠাৎ করেই ভারতীয় পাহাড়ি ঢলের পানি বাড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির আঙিনায় পানি ঢুকে যায়। ঘরের জিনিসপত্র নিরাপদ স্থানে সরাতে অনেক কষ্ট হয়েছে। আবারও ঢলের পানিতে আমাদের দুর্ভোগ শুরু হয়েছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় ১১০ মিলিমিটার এবং সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজানের ঢল অব্যাহত রয়েছে।
পাউবোর নির্বাহীর কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলে নদ-নদীর পানির উচ্চতা স্থিতিশীল থাকতে পারে।
“

—
ভারতীয় ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে নদীর পানি হু হু করে বাড়ছে