ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিউলি খানমকে দেখেন প্রতিমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।
গত শনিবার (১৫ আগস্ট) ব্রেইন স্ট্রোক করলে শিউলি খানমকে প্রথমে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতালে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
শিউলি খানমের দ্রুত সুস্থতা ও আরোগ্যের জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন তার ভাই শায়রুল কবির খান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন