সুনামগঞ্জের তাহিরপুরে ছাতার ভেতরে করে ইয়াবা বিক্রির সময় ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা মাদক নির্মূল কমিটি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ-আনন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সাত্তার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ২ নম্বর মাদক নির্মূল কমিটির সদস্যরা আনন্দ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় আব্দুস সাত্তারের কাছে থাকা ছাতার ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ আটক সাত্তারকে মাদক নির্মূল কমিটির কাছ থেকে হেফাজতে নেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন