তিন দফা নোটিস দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় দেশের পরিচিত চেইন রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এর যশোর আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য কর্তৃপক্ষকে তিন দফা নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই তারা লাইসেন্স সংগ্রহে ব্যর্থ হয়।
এ কারণে বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
লুৎফর রহমান খান আরও জানান, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার পরও যারা লাইসেন্স সংগ্রহ করেনি, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন