দুই দফা নিম্নচাপের পর দেশে আবারও বৃষ্টির পরিমাণ কমেছে। এর সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তাতে গরমের তীব্রতা খুব একটা কমেনি।
শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন