Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোড এলাকায় একটি স্টার লাইন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার
স্থানীয়দের সহায়তায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।