নাটোরের লালপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শাহজাহান আলী (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী লালপুর থেকে যাত্রী নিয়ে বাঘা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে আট্রিকা এলাকার কালামের আমবাগানের কাছে সড়কের পাশে অটোরিকশাটি দাঁড় করিয়ে যাত্রীসহ গাড়িতে পর্দা লাগাচ্ছিলেন তিনি।
এ সময় বাঘার দিকে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান আলীর মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িসহ এর চালক সবুজ (২৪)কে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন