কলম্বো টেস্টের প্রথম দিনে মাঠে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার অসিথা ফার্নান্দো। রোববারের ওই ঘটনার দায়ে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আইসিসির শৃঙ্খলাবিধি ভঙ্গের দায়ে দুজনের ব্যক্তিগত রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
ম্যাচের প্রথম দিন সকালের সেশনে ১৭তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। অসিথা ফার্নান্দোর বলে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন জয়সওয়াল। এ সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা অসিথাকে ঘিরে উদযাপন করছিলেন। তখন সম্ভবত কোনো মন্তব্য শুনে হঠাৎ হাঁটার গতি পরিবর্তন করে অসিথার দিকে এগিয়ে যান জয়সওয়াল।
আইসিসির তথ্য অনুযায়ী, জয়সওয়াল ফার্নান্দোর দিকে এগিয়ে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফার্নান্দো মাথা উঁচু করে এগিয়ে এলে জয়সওয়ালও শরীর বাড়িয়ে দেন। এতে দুজনের হেলমেট ও মাথায় ধাক্কা লাগে।
ঘটনার পর আইসিসির আচরণবিধি অনুযায়ী দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি দুজনের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন