শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন