২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কলেজের ধরন, অবস্থান ও ভার্সনভেদে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ও সেশন চার্জ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত কলেজে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও কলেজে ফি
নন-এমপিও কলেজের ক্ষেত্রে ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নেওয়া যাবে।
জেলা পর্যায়ের নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া উপজেলা ও মফস্বল এলাকার নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
অনলাইন আবেদন ও নিশ্চায়ন ফি
একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হবে।
প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিএনসিসি ফি অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন