নোয়াখালীর সেনবাগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামের এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে নিজসেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আমির হোসেন লিটনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংস্থার পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অহিদুর রহমান, নিজসেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছলিম উল্যাহ খোকন মেম্বার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মানবিক পুলিশ আবু সায়েম ও নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক প্রবাসী হাবিব উল্লাহ, রফিকুল ইসলাম রবি ও আব্দুর রহমান ভূঁইয়া।
চারা বিতরণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক, নিজসেনবাগ গ্রামের কৃতী সন্তান ও জার্মানপ্রবাসী নেছার উদ্দিন ভূঁইয়া।
আলোচনা সভা শেষে নিজসেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজসেনবাগ শেখ আবদুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং নিজসেনবাগ তালিমুল কোরআন নূরানি মাদ্রাসার ১৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন