চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
নিহত শিশুরা হলো—ওই এলাকার মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুরা মরা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন