নাশকতার মামলায় যশোরে শেখ হাসানুর রহমান ভুট্টো (৫৪) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর যশোর শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
শেখ হাসানুর রহমান ভুট্টো চাঁচড়া মধ্যপাড়ার বাসিন্দা। তিনি মৃত শেখ আবদার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কয়েকজনের একটি মিছিল বের হয়। ওই মিছিলে শেখ হাসানুর রহমান ভুট্টো নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শেখ হাসানুর রহমান ভুট্টোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন