দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন বিএনপির এই নেতা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন