সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। দিনের শুরুতে দরপতন দেখা দিলেও পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী হয়।
ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির শেয়ারদর বেড়েছে, ১১৭টির কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, সার্প ইন্ডাস্ট্রি, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ড্যাফোডিল কম্পিউটার্স।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট কমে। পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছিল।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছিল। পরে সূচকটি ঊর্ধ্বমুখী হয়।
এ সময় পর্যন্ত সিএসইতে ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন