ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শেষের দিকে রয়েছে এবং সম্ভাব্য একটি চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘শেষের দিকে’ রয়েছে।
একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেন তিনি।
ইরানি পক্ষের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ কথা বলেছেন। ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যকে সাম্প্রতিক সময়ে সংঘাত অবসানের বিষয়ে তাঁর প্রশাসনের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিতগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন