তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশের কারাকোপ্রু জেলায় ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এ তথ্য জানিয়েছে।
এএফএডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু এলাকায় এবং ভূপৃষ্ঠ থেকে ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। কম্পনটি শানলিউরফার আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে।
শানলিউরফার গভর্নর হাসান সিলদাক আনাদোলুকে জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে এখন পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট উদ্ধার ও পর্যবেক্ষণকারী দলগুলো বিভিন্ন এলাকায় পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন