মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছিল।
চলতি সপ্তাহের শেষেও দুই প্রধান তেল সূচকের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকতে পারে। এমনটি হলে মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো এক সপ্তাহজুড়ে তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকবে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার এক দিনেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই সূচকের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন