রাজধানীর আদাবর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে ওই নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়। তাঁর মরদেহের বাকি অংশ একটি বস্তার মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহত নারীর তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
তিনি জানান, বিচ্ছিন্ন দুই হাত ও মাথা ময়লার স্তূপে পড়ে ছিল। কে বা কারা ওই নারীকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন