গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটোন নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান টিটোন ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যায় নিজ বাড়িতে একটি ত্রুটিপূর্ণ আইপিএস মেরামতের চেষ্টা করছিলেন টিটোন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিটোনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন