রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
তিনি জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমানার কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে দুই থানার পুলিশ কাজ করছে।
বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং এর কারণ কী, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন